সারা বিশ্বের আতঙ্ক মহামারী করোনা ভাইরাসের দুর্বলতার খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সার্স মোকাবেলায় সংগ্রহ করা একটি অ্যান্টিবডি থেকে এর খোঁজ পাওয়া গেছে বলে জানান তারা।
দুই হাজার সালের শুরুর দিকে সার্স মহামারী থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির শরীর থেকে এটি নেয়া হয়েছিল। এবার সেখান থেকেই কোভিড-১৯ ভাইরাসের সম্ভাব্য দুর্বল জায়গাটির সন্ধান পাওয়া গেল। এমন এক সময় এই তথ্য এসেছে, যখন করোনাভাইরাসে সারা বিশ্বে ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৪ হাজারের মতো।
গবেষকরা বলছেন, এই অ্যান্টিবডি ভাইরাসটির একটি নির্দিষ্ট অংশের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এবার তা কোভিড-১৯ এর ক্ষেত্রেও পুনরাবৃত্তি করতে সক্ষম হবে। এ বিষয়টির খোঁজ করতে গিয়ে করোনাভাইরাসের দুর্বল জায়গাটি পাওয়া গেছে।
স্ক্রিপস রিসার্চের বিজ্ঞানীরা এবার এমন দাবিই করেছেন। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে দেখা গেছে, পরমাণু-মাত্রার রেজালুশনে নতুন করোনাভাইরাসের সঙ্গে মানুষের একটি অ্যান্টিবডির মিথষ্ক্রিয়ার প্রথম মানচিত্র হতে যাচ্ছে এটি।
সব মানুষের পাঁচ ধরনের অ্যান্টিবডি রয়েছে। তবে এসব গ্রুপের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। বিজ্ঞানীরা এমন একটির সন্ধান করছেন যা ভাইরাস শনাক্তকরণ এবং তাকে নিষ্ক্রিয় করার জন্য সবচেয়ে উপযুক্ত হবে।
বার্তাবাজার/কে.জে.পি