মাদারীপুরের কালকিনিতে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) ভোরে ওই ব্যক্তি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না সেটা জানতে স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই ব্যক্তির আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
পুলিশ স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ হন ওই ব্যক্তি। এ সময় তারা স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে রোববার ভোরে তিনি মারা যান। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে তার নমুনা সংগ্রহ করে। ওই নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর’এ পাঠানো হবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কয়েকটি বাড়ি আমাদের নজরদারিতে রাখা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস