করোনা মোকাবিলায় সবচেয়ে কঠোর নীতি দক্ষিণ আফ্রিকায়

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় দেশজুড়ে লকডাউন চলছে এক সপ্তাহ ধরে। আর এর মধ্যেই সরকারের নানা পদক্ষেপ এবং তা কার্যকরের পদ্ধতিতে আশাবাদী হচ্ছেন দেশটির অনেকে।

কারণ এই অল্প সময়েই দক্ষিণ আফ্রিকা ৪৭ হাজারের আর এর মধ্যেই সরকারের নেয়া পদক্ষেপ এবং তা কার্যকর করার ধরণে আশাবাদী হচ্ছেন সেদেশের অনেকে।

গাড়ি চালিয়ে পার হওয়ার সময়ও পরীক্ষা করা হচ্ছে অনেককে। দক্ষিণ আফ্রিকা কিছুদিনের মধ্যেই প্রতিদিন ৩০ হাজার মানুষকে পরীক্ষা করতে পারবে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের, আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০০ মানুষ।

বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় দক্ষিণ আফ্রিকা অপেক্ষাকৃত দ্রুত, কার্যকর এবং অনেকটা নির্দয়ভাবে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

নেতা হিসেবে সহানুভূতিশীল, ধীর স্থির চরিত্রের অধিকারী হলেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ও বেসরকারি খাত থেকে সাহায্যের প্রবাহ নিশ্চিত করে পরিস্থিতি বিবেচনায় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর