ইউরোপের দেশ স্পেনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশটিতে একদিনে নতুন করে আরও ৮০৯ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। স্পেনে করোনায় মৃতের সংখ্যা এখন ১১ হাজার ৯ শত ৪৭ জনে।
গতকাল শনিবার(৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব দিয়েছে।
এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি একজনের মৃত্যু এবং ৭০ জন বাংলাদেশি আক্রান্ত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বাংলাদেশী আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসের হট লাইনে কল করা হলে ৭০ (মাদ্রিদ ৫৯ জন, বার্সেলোনা ৯) জন বলে জানান বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
বার্তাবাজার/কে.জে.পি