গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় এদেশে নতুন করে ওই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২৫ জন, প্রাণ গিয়েছে ১৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৭২ জন। এর মধ্যে ৭৫ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ফলে আতঙ্ক যেন ক্রমশ আরও জাঁকিয়ে বসছে দেশের মানুষের মনে। সরকারি আধিকারিকদের মতে গত মাসে দক্ষিণ দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে দেশ জুড়ে।
এখনও পর্যন্ত ওই জমায়েতে যাঁরা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৬০ জনেরও বেশি মানুষের শরীরে ধরা পড়েছে COVID-19 ভাইরাসের সংক্রমণ। সব মিলিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাস করোনা।
শুধু যে আমাদের দেশ, তাই-ই নয়, বিশ্ব জুড়েই বাড়ছে করোনা দাপট। সংক্রমণ কমার লক্ষণ তো দূরঅস্ত, ক্রমেই যেন শক্তি বাড়াচ্ছে ওই রাক্ষুসে ভাইরাস।
লকডাউনের জেরে শিকেয় পড়াশুনো! ভার্চুয়াল ক্লাস করানোর ঘোষণা রাজ্য সরকারের
করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই অবস্থা। কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ফলে চিন্তায় ৮ থেকে ৮০ সকলেই। প্রতি মুহূর্তেই মৃত্যুর আতঙ্ক গ্রাস করছে দেশবাসীকে।
বার্তাবাজার/কে.জে.পি