নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আবু সাইদ নামের একজনের মৃত্যুর ঘটনায় তার পরিবারের ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সুচিন্তানগর এলাকাটি লকডাউন ঘোষণা করেছে প্রসাশন।
মারা যাওয়া ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় আমবাগান (সুচিন্তানগর) এলাকার বাসিন্দা।
সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান, ১ মার্চ থেকে অসুস্থ হয়ে ওই ব্যবসায়ী তার বাড়িতে ছিলেন। পরে এখান থেকেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এলাকাটি লকডাউন করে দিলাম এবং পরিবারের ১২ জনকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ঘরে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের শারীরিক পরীক্ষা করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস