প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশে স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৭৪৯ জন।
মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে ইউরোপের এই দেশটিতে বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ।টানা লকডাউনে স্পেনের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বিশ্বজুড়ে অন্তত ২০৫ টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লাখ ১ হাজার ৯৬৪ জন। প্রাণ হারিয়েছে ৬৪ হাজার ৭২৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস