করোনা আক্রান্ত মা-বাবার সুস্থ নবজাতকের জন্ম

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মা-বাবার কোলে জন্ম নিয়েছে সম্পূর্ণ সুস্থ নবজাতক। এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের খবরে জানিয়েছে, গর্ভবতী অবস্থায় করোনা আক্রান্ত শরীর নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ওই মাহিলাকে ভর্তি করা হয়েছিল। এনিয়ে চিন্তিত ছিলেন হাসপাতালের চিকিৎসকরাও। কিন্তু সব কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার গভীর রাতে সুস্থ শিশুর জন্ম হলো।

নবজাতকের মা ও বাবা দুজনেই চিকিৎসক। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

এদিকে ভারতে দিনে বেড়েই চলছে করোনায় আক্রান্তে সংখ্যা। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫৮৮ জন। মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ২২৯ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর