ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক দম্পতিসহ তিনজন রোগীর কেউই করোনা আক্রান্ত নন।
শনিবার ঢাকার আইসিডিআর থেকে তাদের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের প্রত্যেকেরই ফলাফল নেগেটিভ এসেছে। ফলে ফমেকের ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে অবস্থানকারী মধুখালীর এক দম্পতিসহ তিনজন রোগী যে যার বাড়ি চলে গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এসব তথ্য জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে করোনা সন্দেহে জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রাম হতে এক দম্পতিকে ফমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এনে ভর্তি করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস