যুক্তরাজ্যে করোনায় থাবায় ২৪ ঘন্টায় ৭২৮ জনের মৃত্যু

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে এই ভাইরাসটি। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩২৮ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩১৩ জন।

বিশ্বজুড়ে অন্তত ২০৫ টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লাখ ১ হাজার ৯৬৪ জন। প্রাণ হারিয়েছে ৬৪ হাজার ৭২৭ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর