করোনার থাবায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ১৩২৮ জনের মৃত্যু

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে এই ভাইরাসটি। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩২৮ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।

শুধু নিউইয়র্ক শহরেই মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৬৫ জনের। সর্বশেষ এক দিনে দেশটিতে এক হাজার ৩২৮ জনের মধ্যে নিউইয়র্কেরই ৬৩০ জন। অঙ্গরাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় এক লাখ ১৩ হাজার, যা পুরো ইতালির আক্রান্তের প্রায় সমান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর