সীমান্তের শুন্য রেখায় ৩ দিন ধরে আটকে আছে এক প্রতিবন্ধী নারী

পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্তের শূন্য রেখায় তিন দিন ধরে পড়ে আছেন মানসিক্ প্রতিবন্দী এক নারী। বিএসএফ কিংবা বিজিবির কেউই এই নারীকে নিজ নিজ দেশে প্রবেশ করতে দিচ্ছে না। কয়েক দফা পতাকা বৈঠক করেও দু’পক্ষ কোনো সমাধানে যেতে পারেনি।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, ‘মানসিক ভারসাম্যহীন’ এই মহিলা গত বৃহস্পতিবার (২ মার্চ) ভারত থেকে নেমে এসেছেন। তার প্রকৃত পরিচয় জানতে সেদিন থেকেই নানা ধরনের প্রচেষ্টা চলছে। এরমধ্যে আমরা এই নারীর খোঁজে পোস্টারিং করেছি। তিনি কথা না বলতে পারায় কোনো সমাধান হচ্ছে না।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে সীমান্তের রামগড়ের এসডিও বাংলো এলাকা দিয়ে জিরো লাইন অতিক্রম করে ওই নারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সারা বিশ্বে চলমান করোনা আতংকের কারনে কোনো দেশই এই নারীর দায়িত্ব নিতে চাচ্ছে না। তবে বিজিবির পক্ষ থেকে তাকা নিয়মিত খাবার দেয়া হচ্ছে।

আরও জানা যায়, ওইদিন বিজিবির সদস্যরা তাকে বাংলাদেশে প্রবেশে বাঁধা দিলে তিনি ফেনী নদী পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেখানেও বিএসএস সদস্যরা তাকে প্রবেশের অনুমতি দেও্যনি। তখন থেকেই ওই নারী সীমান্তের শূণ্য রেখা, নদীর তীরে অবস্থান করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর