ট্রাকের শিকলে ঝুলছেন নারী গার্মেন্টস কর্মী

করোনার কারণে ২৬ তারিখে বন্ধ হয়ে যায় সবকিছু। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ(রবিবার) থেকে সকল গার্মেন্টস চালু হচ্ছে। তাইতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিত্র গতকয়দিন থেকে ছিলো ভিন্ন। কেউ অটো রিকসা, সিএনজি, পিকআপ ট্রাকভর্তি মানুষ।

কেউ বা আবার ট্রাকের শিকলে ঝুলে সবার গন্তব্য ঢাকা। অথচ, করোনা মোকাবেলায় সারাদেশে চলছে সাধারণ ছুটি। বলা হয়েছে সামাজিক দুরত্ব নিশ্চিত করে চলতে, অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে। কিন্তু যারা বের হচ্ছেন, তারা যেনো নিরুপায়।

শনিবার (৪ এপ্রিল) দিনভর ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে মানুষের ঢল নামে শিকারীকান্দা বাইপাস পর্যন্ত। কয়েক কিলোমিটার হেটেও পাচ্ছেন না গাড়ি। বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে ছুটছেন মালবাহী ট্রাকে করে। হালুয়াঘাট গাজীভিটা এলাকার তামির আলী জানান, আমি আশুলিয়া একটি এনিওতে চাকরি করি। কাল থেকে খোলা। না যেতে পারলে হয়ত হয়তো বেতন পাবো না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর