এবার ঢাকার ফুটপাতেই পাওয়া যাচ্ছে পিপিই বা ব্যাক্তিগত সুরক্ষা সরাঞ্জম। সাধারণ কাপড় সেলাই করে তৈরী এসব পিপিই পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে ক্রেতা কিংবা বিক্রেতার কেউই জানেন না কথিত এই পিপিই কতটা কার্যকর।
রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কাছের ফুটপাত কিংবা আশেপাশের কিছু ফার্মেসীতে এই জিনিসগুলো পিপিই নামে বিক্রি করা হচ্ছে।
সারাদেশজুড়ে পিপিই’র এত সংকটের মাঝে ফুটপাতে এমনভাবে বিক্রি হবে তা কেউ আশা না করলেও বাংলাদেশে সব সম্ভব বলে অনেকেই মন্তব্য করে রসিকতা করছেন।
জানা যায়, ঘরেই সাধারণ সেলাই মেশিন ও সাধারণ কাপড় দিয়েি তৈরি হচ্ছে এ সুরক্ষা পোষাক। যারা তৈরি করছেন তারা নিজেও জানে না এতে কাজ হবে কি না। সাধারণ মানুষই এসব তথাকথিত পিপিই’র ক্রেতা বলে জানা গিয়েছে। কিছু বিক্রেতা দাবি করছেন ডাক্তার নার্সরাও কিনছেন এসব পিপিই।
বার্তাবাজার/এসজে