দেশের বিভিন্নস্থানে প্রভাবশালী একটি চক্র সরকারি চাল চুরি করে আসছিল বলে খবর পাওয়া যাচ্ছে। এরই মাঝে বিস্ফোরিত হওয়ার মত খবর হলো, যশোরের মণীরামপুরেও উদ্ধার হয়েছে ৫৫৫ বস্তা সরকারি চাল। তাও একটা রাইস মিলে। শনিবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার বিজয়রামপুর এলাকার একটি রাইস মিলে ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের এই ৫৫৫ বস্তা চাল নামানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সেখানে পৌছে যান।
তারা গিয়ে দেখেন কিছু বস্তা নামানো হয়েছে এবং কিছু বস্তা এখনও ট্রাকেই রয়ে গেছে। মিল কর্তৃপক্ষকে চালের বৈধতার কাগজ দেখানোর কথা বলা হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরে চালের বস্তাগুলো জব্দ করে আটক করা হয় মিল মালিক আব্দুল্লাহ আল মামুনকে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিল মালিককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে।
বার্তাবাজার/এসজে