রাতের আঁধারে হ্যান্ডমাইক নিয়ে মোড়ে মোড়ে ডিসি

করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে ও গণসচেতনতার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক,এস এম মোস্তফা কামাল হ্যান্ডমাইক হাতে নিয়ে শহরের মোড়ে মোড়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।

শনিবার বিকেল থেকে রাত অব্দি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা বাজার, ব্রহ্মরাজপুর বাজার, সুলতানপুর বড়বাজার, চাল্তেতলা বাজার, কুখরালী আমতলা, নিউমার্কেটসহ শহরের বিভিন্নস্থানে এই গণসচেতনতামূলক প্রচার প্রচারণা চালান তিনি।

এ সময় নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রেখে ঔষধ বিক্রয় করায় সরদার ফার্মেসিকে ২০০০ টাকা, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় একজনে ৫০০ টাকা এবং ত্রাণ দেওয়ার নামে অনেক মানুষকে জড়ো করায় নিউমার্কেট মোড়ে, ফিরোজ মাহমুদ নামের একজনকে ১০০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

এসময় জেলা প্রশাসক সবাইকে ঘরে থেকে করোনা মোকাবেলার আহবান জানান। জরুরি প্রয়োজনে বাইরে আসলে সরকারের বিধিনিষেধ মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান ও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর