লকডাউনে করোনায় মৃতের বোন ও মেয়ের পরিবারও

শরীয়তপুর জেলার নড়িয়ার রথিরপাড়া গ্রামে করোনাভাইরাসে মৃত আমানউল্লাহ বেপারীর বোনের বাড়িতে তার ছোট ভাই আলাউদ্দিন বেপারীকে (৬০) লকডাউনে রাখা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের হকপুরের বাসিন্দা মৃত আজহারুল বেপারীর বাড়িতে তাকে লকডাউনে রাখা হয়।

একইসঙ্গে আলাউদ্দিন বেপারীর পরিবারকেও লকডাউনে নেয়া হয়েছে। এছাড়া করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির মেয়ে সামিরা বেগমের পুরো বাড়ি লকডাউন করা হয়েছে। সামিরা সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বাসিন্দা শাহিন বালার স্ত্রী। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সখিপুর থানা পুলিশ তাদেরকে লকডাউনে পাঠায়।

স্থানীয়, সখিপুর থানা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন বেপারী ৪ দিন আগে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে তার বোন সখিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন।

এদিকে শনিবার সকাল ১০টায় তার বড় ভাই আমানুল্লাহ বেপারী ঢাকার বক্ষ্যব্যাধি হাসপালে মারা যান। পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের নমুনা পজিটিভ পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে পুরো জেলায়ি হই চই সৃষ্টি হয়। লকডাউন করা হয় মৃত আমানুল্লাহ বেপারীর বাড়িসহ আশেপাশের ২৪টি বাড়ি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর