যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৬৩০ জনের প্রণহানি

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু মৃত্যু নয় আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত একদিনে সেখানে করোনায় আক্রান্ত ৬৩০ রোগী মারা গেছেন। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫।

সেখানে কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এখন ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন। এরমধ্যে শুধু নিউইয়র্ক শহরেই আক্রান্ত ৬৩ হাজার ৩০৬; মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের।

করোনাভাইরাস নিয়ে প্রতিদিন ব্রিফিং করছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। কেন্দ্রীয় সরকারের সাহায্য চাচ্ছেন প্রতিনিয়ত। তিনি আজকের ব্রিফিংয়ে বলেছেন, আগামী ৪ থেকে ১৪ দিনের মধ্যে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর