বিশ্বে এক আতঙ্কের নাম করোনা। করোনা প্রকোপে বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশে এ ভাইরাসের ঝুঁকি প্রতিরোধ করতে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে নানা নির্দেশনা।সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী।
মাগুরার শ্রীপুরে অনেক এলাকায় মানা হচ্ছেনা করোনা সতর্কতা। তাদের ধারনা এই পরিস্থিতি থেকে আল্লাহ তাদের রক্ষা করবেন। মৃত্যু লিখা থাকলে কোন সতর্কতাই কাজে আসবে না।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনা পরিস্থিতি আতংকে পরিনত হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শ্রীপুরে মাইকে সতর্কতামূলক প্রচারনা শুরু করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে সকল হাট-বাজার, বাস স্টেশন, জনগুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ৮টি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।
তাতেও মানুষ সচেতন না হলে এ বিষয়ে শ্রীপুর নিবার্হী কর্মকর্তা ইয়াছিন কবীর তার অফিসিয়াল ফেসবুকে এক পোষ্টে তুলে ধরেন। তিনি আক্ষেপ করেন এ বিষয়ে। পুরো পোষ্টটি নিচে তুলে ধরা হল।
আপনি ধোকা দিচ্ছেন কাকে?
যখনই আমার গাড়ি দেখছেন, বা আমাকে দেখছেন অমনি হুড়মুড় করে দৌড় দিয়ে সরে পড়ছেন। আবার যখন আমরা অন্যত্র যাচ্ছি, আপনি আবার ফিরে আসছেন আর গলাগলি ধরে চা খাচ্ছেন, জমিয়ে আড্ডা দিচ্ছেন।
হয়তো মুচকি হাসি দিয়ে বলছেন, “আমাকে ধরা অত সহজ না”। ভাই, আমরা আপনাকে ধরতে যাই নি। আপনাকে জরিমানা করে রাজস্ব বৃদ্ধি করাও আমাদের লক্ষ্য নয়। আমাদেরও পরিবার আছে, জীবনে ভয় আছে। সবকিছু উপেক্ষা করে রাতদিন ছুটে বেড়াচ্ছি যাতে আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, এই মহামারিতে যেন আপনার পরিবার বিপন্ন না হয়।
ইউরোপের কথা একটু ভাবুন!! “আমার কিচ্ছু হবে না” মার্কা অবহেলার কারণে আমরা সেই পথে হাঁটছি না তো?!! গলাগলি ধরে যে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, আপনি কি তার সর্বনাশ ডেকে আনছেন না?; দোকানে অথবা কাঁচাবাজারে যে ভিড় করছেন, তাতে আপনি ও আপনার পরিবারকে কি ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন না?!! আমার গাড়ি দেখে দৌড়ে গিয়ে আপনি আমাকে ধোকা দিচ্ছেন না, আপনি ধোকা দিচ্ছেন আপনাকে, আপনার পরিবারকে, আপনার বন্ধুকে, আপনার দেশকে।
সচেতন হোন, নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আপনার বন্ধুকে বাঁচান, আপনার দেশকে বাঁচান “
কেএ/বার্তাবাজার