দেশ প্রাণঘাতী করোনাভাইরাসের কারেণে যাতায়াতের সমস্যা হওয়ায় ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা শুরু করেছে নির্বাচন কমিশন।
শনিবার (০৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আজ থেকে অনলাইনে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয় পত্রের নম্বর সংগ্রহ, সংশোধনসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু সেবা চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পেতে হলে ভোটারকে বাংলাদেশ নির্বাচন কমিশনের (জাতীয় পরিচয় পত্র সংশ্লিষ্ট ওয়েব সাইটে services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। এরপর নতুন ভোটার হওয়ার সত্বেও জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকলে সে বিষয়ে জানতে পারবেন ভোটাররা। এছাড়াও ওয়েব সাইটে গিয়ে পুরাতন ভোটাররা তথ্য হালনাগাদ এবং হালনাগাদে কী ধরনের প্রয়োজনীয় দালিলিক প্রমাণ লাগবে তার তথ্য জানতে পারবেন। অনলাইনে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
এর আগে করোনাভাইরাস এর প্রকোপের কারণে প্রথম দফায় গত (১৯ মার্চ) থেকে জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরে ৪ এপ্রিল পর্যন্ত সরকারী সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে এই সেবা বন্ধ রাখা হয়।
বার্তাবাজার/এমকে