স্থপতি বশিরুল হক আর নেই

ছায়ানট ভবন ও আশা প্রধান অফিসের স্থপতি বশিরুল হক মারা গেছেন।

আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থপতি বশিরুল হক মারা গেছেন আজ সন্ধ্যা সোয়া ৬টায়। তার ফ্যাকচার ফিউমার হয়েছিল মাসখানেক আগে। সেখান থেকে তার ফুসফুসে সমস্যা হয়।’

১৯৪২ সালের ২৪ জুন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন বশিরুল হক। তার বাবা ছিলেন সিলেট জেলার ডেপুটি কালেক্টর। বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে সিলেটে। তিনি পাকিস্তানের লাহোরের ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রি এবং ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে ‘জন হাইম্‌রিখ টিউশন বৃত্তি’ পান। এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

দেশে ফিরে ১৯৭৭ সালে বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করে স্থাপত্য চর্চা শুরু করেন বশিরুল হক। ১৯৮৯ সালে তিনি নকশা সমালোচক হিসেবে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজিতে যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর