ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২শ’ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২শ’ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ললিত নগর ও কৃষ্ণপুরা এলাকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মহীন, অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে ৭ কেজি চাল, ২ কেজি আলু, হাফ কেজি তেল সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, মোঃ রবিউল, আব্দুর রহিম, সুজন, নাঈম, শফিকুল ইসলাম সহ প্রমুখ।

গণমাধ্যমকে মোঃ রবিউল আওয়াল (রুবেল) বলেন, করোনা প্রতিরোধের অংশ হিসেবে প্রথম থেকেই আমরা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে কমপক্ষে ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম । বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আমাদের এলাকায় অবস্থানরত লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, মিল ফ্যাক্টরি বন্ধ থাকায় অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছিল। বিষয়টি শোনা মাত্র আমরস তাদের পাশে এসে দাঁড়িয়েছি।
ধামরাই উপজেলার ধনাঢ্য ব্যক্তিদেরকে এসব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, উপজেলার কালামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত ‘ইন্ডাস্ট্রিয়াল জোন’ হিসেবে পরিচিত। উক্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ থাকায় ভাড়াটিয়ারা চরম কষ্টে দিন কাটাচ্ছে এবং তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই উক্ত এলাকাগুলোতে ধামরাই উপজেলা ছাত্রলীগ তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, ধামরাই উপজেলা ছাত্রলীগ বাংলাদেশের প্রথম ইউনিট যারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ সর্বপ্রথম কাজ শুরু করে।
কেএ/বার্তাবাজার