ভারতে একদিনে ৬০১ জনের আক্রান্ত হওয়ার রেকর্ড

গত ২৪ ঘন্টায় প্রতিবেশি রাষ্ট্র ভারতে ৬০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আর ২৪ ঘন্টায় মারা গেছে ১২ জন। এটাই এই পর্যন্ত ভারতে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল শনিবার (৪ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, ১৭টি রাজ্যে ১০২৩ জনের আক্রান্ত হওয়ার সাথে দিল্লি নিজামুদ্দিনের তাবলিগ জামায়েতের যোগ পাওয়া গিয়েছে। ভারতে এখন পর্যন্ত মোট করোনাক্রান্তের ৩০ শতাংশব্যাক্তি তাবলিগে গিয়েছেন কিংবা তাদের সংস্পর্শে এসেছেন।

এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। ৪২৩ জন সেখানে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

আক্রান্তের হিসাবে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু। মোট ৪১১ জন আক্রান্তের মাঝে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। দিল্লিতেও লাফ দিয়ে বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। ১৬৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। এরপরেই নাম আসে কেরালা (২৯৫), রাজস্থান(১৭৯), উত্তরপ্রদেশ(১৭৪), অন্ধ্রপ্রদেশ(১৬১) এবং তেলেঙ্গানা(১৫৮) রাজ্যের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর