সিরাজদিখানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৫ এর ত্রাণ সামগ্রী বিতরণ

সিরাজদিখানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৫ সংগঠনের এর পক্ষ থেকে ১৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বালুরচর ইউনিয়নে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৫ সংগঠনের আয়োজনে এ ত্রান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার তদন্ত ওসি মোহাম্মদ এমদাদুল হক, পুলিশ পরিদর্শক আজিজুল হাওলাদার, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, কোষাধ্যক্ষ নাজমুল মোল্লা।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক আরিফ রশিদ, সহ পরিচালক সাজ্জাদ নূর, সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ, মোক্তার হোসেন, সহ কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সদস্য আলী হোসেন, আনছার, মোসলেম, আমজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রেজু মাদবর, আব্দুল হান্নান, সাহিদ প্রমুখ।

এ সময়ে অসহায় ,দিন মজুর ও দুস্থ্য পরিবারের মাঝে চাউল, আলু, ডাল, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। বিতরণে সহযোগীতা করেন আলোর পথে মানব কল্যাণ সংগঠন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর