করোনা ভাইরাসে নাজেহাল পুরো বিশ্ব। মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬০ হাজারের বেশি মানুষ। সব দেশ যুদ্ধ করছে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে। বাংলাদেশেও কোভিড-১৯ ভয়াল থাবা বসিয়েছে।
আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি কার্যক্রম বন্ধ আছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিন এনে দিন খান এমন মানুষ। মানবতার চরম দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আধুনগর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দীন।
জানা যায়, দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীনসহ খেটে খাওয়া গরীব ও অসহায় এই রকম ১হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করে৷
প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল।
তিনি বার্তা বাজার কে জানান, দরিদ্র মানুষের সম্মানের কথা চিন্তা করে বাসায় গিয়ে এইসব ত্রাণসামগ্রী পোঁছে দেওয়া হয়। সামনে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে।
কেএ/বার্তাবাজার