সিরাজদিখানে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া মানুষজন বেকার হয়ে পরেছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের উৎস। সেইসব খেটে খাওয়া হতদরিদ্র জনসাধারণের পাশে দাড়ালেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রনি চৌধুরী।
আজ শনিবার ৪ এপ্রিল বিকালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ১৫০ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের বাড়ীতে ৫ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ডালসহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী পৌঁছে দেন এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আক্কাস, কোলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার, কোলা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ফেরদৌস, সাবেক কোলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু বক্কর চৌধূরী টিটু প্রমূখ।
কেএ/বার্তাবাজার