প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায় ও দুঃস্থ প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গণফোরাম।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১২টা থেকে যাত্রাবাড়ী, দক্ষিন কমলাপুর, পূর্ব মানিক নগর, মুগদা, গোলাপ বাগ, মতিঝিল ও ও পার্শ্ববর্তী এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী প্যাকেটে ৪ কেজি চাল, দেড় কেজি আলু, আধা কেজি ডাল, ১ টা সাবান, ২টি মাস্ক ও সচেতনা মূলক একটি প্রচারপত্র দেখা যায়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্হতি ছিলেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক, খান সিদ্দিকুর রহমান, লতিফুল বারী হামিম, মাওলানা আজাহারী, রওশন ইয়াজদানী, সানজিদ রহমান শুভ, মুহাম্মদ উল্লাহ মধু, মোবারক হোসেন, এলিজা রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরন করতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্বে অর্ধ লক্ষের উপরে মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে এর ভয়াবহতা সর্ম্পকে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়েছে। নিয়ম মেনে না চললে পরিস্হিতি আরও খারাপের দিকে যেতে পারে।
নেতৃবৃন্দরা আরও জানান, পঞ্চম দিনের মতো আমরা মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সমাজের বিত্তবানরা আমাদের পাশে থাকলে আরও অধিক সংখ্যাক মানুষরে হাতে সাহায্য সামগ্রী তুলে দিতে পারবো। আমাদের এ ত্যপরতা অব্যহত থাকবে।
পরবর্তীতে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) কোতয়ালী থানা, সদরঘাট, জর্জকোর্টে পেছনে ও পার্শ্ববর্তী এলাকায় কর্মহীন, অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা এবং খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন তারা।
কাফিল/বার্তাবাজার