আশুলিয়ার কাঠগড়ায় যুব সমাজের উদ্যোগে দুঃস্থদের ত্রাণ বিতরণ

ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়ায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্থানীয় কয়েকশ’ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার (৪ এপ্রিল) বিকালে কাঠগড়া উত্তর পাড়া যুব সমাজ এলাকার কর্মহীন দুঃস্থ কয়েকশো পরিবারকে তাদের বাড়িতে গিয়ে গিয়ে ত্রাণ বিতরণ করে।

সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল সহ একটি করে হ্যান্ড ওয়াশ সম্বলিত ১২ কেজির এক একটি প্যাকেট তালিকা ধরে ধরে নির্দিষ্ট বাসাবাড়িতে দরজার সামনে রেখে আসা হচ্ছে।

এতে করে কোনো ধরণের অহেতুক ভীড় বা সমাবেশ তৈরী হবার সুযোগই দেন নাই ত্রাণ বিতরণকারী কাঠগড়া উত্তর পাড়া যুব সমাজ এর কয়েকজন ভলান্টিয়ার যুবক যাদের নেতৃত্বে ছিলেন মোঃ ফারুক শিকদার।

ছবি: বার্তাবাজার।

গণমাধ্যমকে তিনি জানান, কাঠগড়া উত্তর পাড়া যুব সমাজ এর আমি সহ আরও কয়েকজন আমাদের এলাকার দুঃস্থ, অসহায় ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, আটা, তেল, পিয়াজ বিতরণ করছি। আজ আমাদের এই বিতরণের প্রথম পর্বে আমরা এক্রকম একশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণের আশা করছি।

এসময় মোঃ ফারুক শিকদার এর সাথে মোঃ কবির শিকদার, রুবেল হোসেন, মোতালেব সিকদার, আবুল সিকদার, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: বার্তাবাজার।

এছাড়া, ত্রাণ বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে তিনি বলেন, আমরা ইতিপূর্বেও কিছু ত্রাণ বিতরণ করেছিলাম এলাকার কিছু প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে।

এবারও আমরা এরকম একটি উদ্যোগ নিয়েছি যেখানে নিম্নবিত্ত মানুষের পাশাপাশি আমরা মধ্যবিত্ত শ্রেণির কথা চিন্তা করেছি। আসলে মধ্যবিত্তরা প্রকাশ্যে লাইন ধরে ত্রাণ নিতে অভ্যস্ত নন। এজন্যই এদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে নিঃশব্দে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়ে আসার পরিকল্পনা নিয়েছি।

এসময় তিনি আরও জানান, কাঠগড়া উত্তর পাড়ার কিছু উদ্যমী ও মানবিক যুবক এই প্রোগ্রামে অগ্রণী ভূমিকা রাখছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর