পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র চীন। সব বিপদে একে অপরের পাশে থাকছে বরাবরই। তবে এইবার ঘটলো ভিন্ন ঘটনা। মহামারি করোনা মোকাবিলায় পাকিস্তানকে এন৯৫ মাস্ক পাঠানোর কথা ছিল চীনের। কিন্তু তার বদলে জাঙ্গিয়া থেকে তৈরী মাস্ক পাঠিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। “চীন আমাদের চুনকালি” মেখে দিলো শিরোনামে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
এশিয়ানেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথা অনুযায়ী পাকিস্তানকে এন৯৫ মাস্ক দেয়া হলেও তার বদলে চীন সেদেশের আন্ডারগার্মেন্টস দিয়ে তৈরি মাস্ক ‘উপহার’ হিসেবে পাঠিয়েছে। ফলে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হয়েছে ইমরান খানের সরকার।
করোনার উৎপত্তিস্থল চীন এই পরিস্থিতি সামাল ওঠায় তাদের কাছ থেকে এ ভাইরাস প্রতিরোধের সামগ্রীসহ সহায়তা চেয়েছিল পাকিস্তান। কিন্তু এমন দুর্দিনে তাদের এমন আচরণ বেশ মর্মাহত করেছে পাকিস্তানকে।
বার্তাবাজার/এসজে