ফরিদপুরের নগরকান্দায় ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষে নারী পুরুষসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালিন শতাধিক বসতবাড়ি ভাংচুর করা হয় এবং ব্যাপক লুটপাট করা হয়। থানা পুলিশ উপস্থিত হয়ে রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোয়ালদী গ্রামের আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ডুকে কলা খায়, এ নিয়ে দুজনের মাঝে শুরু হয় বাক বিতন্ডা। পরে উভয়ই তাদের সমর্থিত লোকজন ডেকে এনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, ‘খবর পেয়ে থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে এলাকায়
কেএ/বার্তাবাজার