নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

মানকিগঞ্জের সিংগাইরে নিখোঁজের ১০ দিন পর আব্দুর রশিদ(৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতা পাড়া এলাকায় মেসার্স হানিফ ব্রিক্সের অদূরে ভূট্টা খেত থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। নিহত মো. আব্দুর রশিদ (৪০) ৩ সন্তানের জনক উপজেলা চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মো.সমসের আলী ফকিরের পুত্র।

নিহতের ছোট ভাই মো.শহিদুল কসাই জানান, গত ২৬ই মার্চ সকাল বেলা মাছ ধরতে পাশ্ববর্তী এলাকার পুকুরে যায়। দিন শেষে রাত হয়ে গেলেও বাড়িতে ফিরে না। না ফেরাতে আমাদের আত্মীয়-স্বজনকে অবগত করি। এমনকি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকি এবং খোজাখুজি অব্যাহত রাখি।

না পাওয়াতে ফেসবুকে ছবি দিয়ে হারানো বিজ্ঞপ্তি দেই। হঠাৎ ১০ দিন পর লোকমুখে শুনতে পাই আমার বড় ভাইয়ের লাশ পার্শ্ববর্তী এলাকার চালিতা পাড়া গ্রামের চকের মধ্যে ভূট্টা খেতে পাওয়া গেছে। আমি সেখানে গিয়ে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। তিনি আরও বলেন ,আমার জানামতে আমার বড় ভাইয়ের কোন শত্রু নেই। কিভাবে কি হলো আল্লাহ্ ছাড়া আমরা বলতে পারব না।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতা পাড়া গ্রামের মেসার্স হানিফ ব্রিক্সের অদূরে ভূট্টা খেতে ইট ভাটার এক মহিলা শ্রমিক লাশ দেখতে পেয়ে ম্যানাজারকে জানায়। সে ইট ভাটার মালিক মো.হানিফকে জানায়। পরে হানিফ স্থানীয় চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদলকে অবগত করলে সে তার প্রতিনিধি হিসেবে মো.সেলিম আব্বাছ ও অলি মেম্বারকে ঘটনাস্থলে পাঠায়।

তারা লাশ সনাক্ত করে চেয়ারম্যানকে জানালে সে নিকটতম শান্তিপুর ফাঁড়িকে অবগত করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পোষ্ট মর্টেমের জন্য প্রেরন করেন। পুলিশের ধারনা নিখোঁজের পর পরই হত্যা করে ফেলে যেতে পারে দুস্কৃতকারীরা।

শান্তিপুর ফাঁড়ির ইনচার্জ মোহাম¥দ লুৎফর রহমান বলেন,এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে। এ ব্যাপারে সিংগাইর সদর সার্কেল মো.আলমগীর হোসেন, ওসি মো.আব্দুস সাত্তার মিয়া,ওসি(তদন্ত) মো.হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর