করোনা সন্দেহে পুলিশ সদস্যসহ ৩ জন আইসোলেশনে

বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালে প্রাণঘাতী করোনা সন্দেহে এক পুলিশ সদস্যসহ তিনজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে করোনা আক্রান্ত সন্দেহে নড়াইলে কর্মরত ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্যকে বাগেরহাটের সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

একই দিন বিকাল ৪টায় সদর উপজেলার হালিশহর-খালিশপুর এলাকার মধ্যবয়সী এক নারীকে করোনা আক্রান্ত সন্দেহে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত অপর এক পুলিশ সদস্যকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ওই পুলিশ সদস্যের করোনা পরিক্ষার রিপোর্ট এখনো পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের সিভিল সাজন ডা. কেএম হুমায়ুন কবীর রাতে মুঠোফোনে বলেন, শনিবার এক পুলিশ সদস্যসহ নতুন করে দুইজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সকালে করোনা আক্রান্ত সন্দেহে কচুয়া উপজেলা হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক পুলিশ সদস্যকে ভর্তি করা হয়। বিকালে এক মহিলাকে করোনা আক্রান্ত সন্দেহে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে বাগেরহাট সদর ও কচুয়া হাসপাতালে দুই পুলিশ সদস্যসহ তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর