গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদউত্তীর্ন ঔষধ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদউত্তীর্ন ঔষধ বিক্রি ও মজুদ রাখার দায়ে টাউন ফার্মেসী নামের একটি দোকন মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন এই আদেশ দেন।

এর আগে এই দোকান থেকে ব্যাথা নাশক ইনজেকশন কিনে শরীরে নেয়ার পর একজন রোগী গুরুতর অসু¯’ হয়ে পড়লে দেখা যায় ইনজেশনটি বেশ কিছুদিন আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন ফার্মেসীতে অভিযান চালান। এসময় দোকান মালিক মেয়াদ উত্তীর্ন বিভিন্ন ইনজেকশন ও ঔষধ অন্যত্র সরানোর চেষ্টা করছিল।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখার অভিযোগ প্রমানীত হয়। পরে ওই দোকান মালিক বিমল চন্দ্র কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর