ত্রাণ সামগ্রী বিতরণে জমায়েত করা যাবে না: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোনো অবস্থাতেই আমাদের শঙ্কিত হওয়া চলবে না। বরং সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ কথা জানান। ত্রাণ সামগ্রী বিতরণের নামে কোনোভাবেই জমায়েত না করতে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে যেন জনাকীর্ণ অবস্থা তৈরি না করি বিপদজনক অবস্থায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতে জমায়েত করা যাবে না। সচেতনতার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে তাদের সহযোগিতা করতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর