করোনা: কেরানীগঞ্জে বাড়ি ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কেরানীগঞ্জে রোকসানা বেগম নামে এক বাড়ির মালিক নিজের বাড়ির ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। একই সাথে বাড়ি ভাড়ার পাশাপাশি বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জও মওকুফ করে দেন তিনি।

জানা গেছে, কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের এই বাড়িতে ১৯টি পরিবার ভাড়া থাকছেন। এতে প্রতি মাসে প্রায় ৫৭ হাজার টাকা বাড়ি ভাড়া পান রোকসানা বেগম।

রোকসানা বেগম জানান, দেশে বর্তমানে খারাপ সময় যাচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকে না খেয়েই দিন কাটাচ্ছে তার ওপর আবার বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচের চাপ তো আছেই।

তবে যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভাড়াটিয়া কারো কাছ থেকে আমি মার্চ মাসের ভাড়া নেবো না। এছাড়া এই দুর্যোগের সময় কেরানীগঞ্জের অন্যান্যা বাড়ির মালিকদের নিজেদের সাধ্যমত ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোদ জানান তিনি।

এ বিষয়ে কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, রোকসানা বেগম যে মহৎ উদ্যোগে উদারতার দৃষ্টান্ত রাখলেন, এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং দেশের এই জরুরি মুহূর্তে রোকসানা বেগমের মত কেরানীগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি যারা সমাজের উন্নয়নে নিজ উদ্যোগে ভূমিকা রাখেন, তারা যদি বর্তমান সময়ে এগিয়ে আসেন তাহলে দুঃখী মানুষের অনেক উপকার হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর