হাসপাতালের সার্জিকাল সামগ্রী বিক্রিকালে আটক করে গণধোলাই

হাসপাতালে অপারেশনের জন্য ব্যবহৃত বিভিন্ন জিনিস কালোবাজারি করে বিক্রেইর সময় এক পরিছন্নতা কর্মীকে আটক করে গণধোলাইন শেষে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধায় সাতক্ষীরা সদর হাসপাতালের আহসানিয়া সার্জিকেলের পাশে।

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার রণজিৎ এর ছেলে বিশ্বনাথ এই ঘটনা ঘটিয়েছে।

জানাযায়, সদর হাসপাতালের মাস্টাররোলে কাজ করা কর্মচারী বিশ্বনাথ একটি কার্টুনের ভেতর হাসপাতালে অপারেশনের জন্য রাখা হ্যান্ড গ্লাভস,ক্যানুলা,সুতাসহ বিভিন্ন সার্জিকাল জিনিস বাইরে বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছিল। আহছানিয়া মিশনের কাছে একটি হোটেলের সামনে পৌছাতেই তাকে নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে থাকে আটকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দেয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদককে বলেন, তিনি এই মাত্র থানায় এসেছেন। সদর হাসপাতালের সরকারি মালামালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর