ভারত থেকে দেশে ফিরলো আরও ৩৫

করোনার কারণে ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এরই মাঝে ভারতের পশ্চিমবঙ্গে আটকে পড়েছিল কিছু বাংলাদেশি। গতকাল (৩ এপ্রিল) ৮১ জনকে ফিরিয়ে আনার পর শনিবার (৪ এপ্রিল) আরও ৩৫ বাংলাদেশি দেশে ফিরেছে। এদের মাঝ্যে কোয়ারেন্টাইন আছে ৫ জন।

দেশে ফেরা ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের শরীরের তাপমাত্রা বেশি থাকার কারণে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তারা দেশে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর গোপালগঞ্জের ২ জন, মাগুরা,যশোর,ও খুলনার ১ জন করে ব্যাক্তিকে যশোরর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বাকি ৩০ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের উপসর্গ না থাকায় হাতে সিল মেরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, দেশে ফেরা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর