আরও ১৫ বাড়ি লকডাউন সাদুল্লাপুরে

গাইবান্ধায় প্রবাসী মা-ছেলের সংস্পর্শে নতুন করে একজনের করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হওয়ায় সাদুল্লাপুরের হবিল্লাপুর গ্রামে আরও ১৫টি বাড়ি লকডাউন করলো স্থানীয় প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লকডাউন ঘোষণা করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ।

মো. নবীনেওয়াজ জানান, ‘হবিল্লাপুর গ্রামের ওই ব্যক্তির বাড়ির আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়। গ্রামে গিয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলে লকডাউনের সিদ্ধান্ত দেয়া হয়। যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আরও একজন আক্রান্ত সনাক্ত হয়েছে। তবে তার পরিচয় জানাননি তিনি।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন বলেন, হবিল্লাপুর গ্রামের সামনপাড়া থেকে ওই বাড়ির আশপাশের অন্তত ১৫টি বাড়ির লোকজনকে লকডাউনে থাকার নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, ২২ মার্চ বাড়িটি লকডাউন করা হয়। গত ১১ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলে বিয়ের দাওয়াত খায় হবিল্লাপুর গ্রামে বোনের বাড়িতে। দাওয়াতে বেশকিছু সংখ্যক লোক এসেছিলেন। তাদের সংস্পর্শে আরও দুইজন আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর