সাতক্ষীরা জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা অসহায় গরীব খেটে খাওয়া মানুষের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ ও পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদ:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় ১ হাজার পরিবারের মাঝে চাল ৫ কেজি, ৩ কেজি আলু, ডাল ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ৫শ’ গ্রাম সহ প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া ইতিপূর্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধৈায়ার ব্যবস্থা, ৫ হাজার মাস্ক, করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ২৫শ পিচ হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃপক্ষ। খাদ্য সামগ্রী বিতরণকালে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌরসভা:
‘করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিজেকে ও সমাজকে সুরক্ষার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুর এলাকায় ১শ’ ৭০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কাজী সাইদুর রহমান, মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত জিহাদী প্রমুখ।
অপরদিকে সাতক্ষীরা পৌরসভা কর্তৃক করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ইটাগাছা বৌ বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ৬৫০ পরিবারের মধ্যে ১৮৫ পরিবারের মধ্যে বিতরন করা হয়। পর্যায়ক্রমে বাকি পরিবারের মাঝে বিতরন করা হবে।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ইটাগাছা পুলিশ ফাঁড়ির আইসি ফরিদ হোসেন, এএসআই দুলাল চন্দ্র ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আনারুল ইসলাম এতিম, আবুল কালাম, যুবলীগ নেতা ফজলু ঢালী, নাজির হোসেন প্রমুখ।
তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে ৩০০ পরিবারকে চাল বিতরণ করা হয়েছে।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের চায়ের দোকানদার, সেলুন কর্মচারী ও অসহায় পরিবারগুলোকে বাড়ি বাড়ি গিয়ে সরকারি সহায়তা পৌঁছে দেন। অসহায় ৩০০ পরিবারের মাঝে জিআরর ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাক অফিসার মোঃ মিজানুর রহমান,তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার ও তালা প্রেসক্লাবের সহ-সভাপতি জয়যাত্রা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি নজরুল ইসমলাম প্রমুখ।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, ‘করোনা সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করে সামাজিক দূরত্ব তৈরির বিকল্প নেই। এতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর সেলুন কর্মচারী, চায়ের দোকানদারসহ দুঃস্থদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ইউনিয়ন ২.৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুত করে এ ত্রাণ সহায়তা অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।
প্রকাশ, করোনা পরিস্থিতিতি মোকাবেলায় সাতক্ষীরা তালা উপজেলায় ৩৭ মেট্রিক টন চাল ও ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস