কুমিল্লার তিতাস উপজেলার সকল ইউনিয়নে পাঁচ হাজার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে দৈনন্দিন শ্রমজীবী কর্মহীনদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মহামারী করোনাভাইসের প্রভাব সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও এই ভাইরাসটির সংক্রমণ বিস্তার করেছে। মরনঘাতী সংক্রমণ এড়াতে গিয়ে দৈনন্দিন অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন কর্মহীনদের পাশে দাড়াতে সরকারের নির্দেশনায় কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর পরামর্শে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ,প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণের যৌথ উদ্যোগে নিজস্ব অর্থায়নে উপজেলার পাঁচ হাজার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
তারই অংশ হিসেবে সাতানী,জগতপুর,বলরামপুর,কড়িকান্দি,কলাকান্দি,ভিটিকান্দি,নারান্দিয়া,জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রায় পাঁচ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট দেয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি করে চাউল,দুই কেজি আটা,দুই কেজি আলু,এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি করে লাবন। এসকল খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ডর সদস্যগন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় উপকারভোগীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসনে সরকার, নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারসহ সকল জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিরা নিজ উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন,যেমন উপজেলার জিয়ার কান্দি গ্রামের সারওয়ার সরকার, মজিদপুর গ্রামের হালিম মিয়া,রাজাপুর গ্রামের বাবলু আক্তার,জগতপুর গ্রামের ইয়াছিন ভূইয়া,কদমতলী গ্রামের মোঃ আলাউদ্দিন,কলাকান্দি গ্রামের মেহেদী হাসান সেলিম,গাজীপুর গ্রামের রমজান বেপারী ও প্রবাসী সাইদুল ইসলামসহ আরো অনেকে।
বার্তা বাজার / ডাব্লিও.এস