যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১৪৮০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই হচ্ছে মৃত্যুর রেকর্ড। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মরণ ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮০ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৩৫ জন। যা নাইন ইলেভেনের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই হামলায় নিউ ইয়র্কে ২ হাজার ৭শ জন নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন। মারা গেছেন ৭ হাজার ৪০৬ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর