করোনা পরীক্ষার মেশিন স্থাপনের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি (অনুজীব বিদ্যা) বিভাগের ল্যাবে জায়গা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন ও ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিদর্শন শেষে জায়গা নির্ধারণ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) জানিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপরে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের ঢাকা থেকে জানানোর পরে আমরা জায়গা নির্ধারণ করে ঢাকায় জানিয়ে দিয়েছি। এখন ঢাকা থেকে এ বিষয়ের এক্সপার্টরা এসে দেখে তারপর মেশিন স্থাপনের ব্যাপের কাজ শুরু করবেন। তিনি বলেন সব কিছু ঠিকঠাক থাকলে এক্ষেত্রে আরো ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে টেষ্ট শুরু করতে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বলেন, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. আশরাফুল আলম করোনা টেষ্টের দায়িত্ব পালন করবেন। তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট। আর এই বিভাগের প্রধান হিসেবে তার ওপর এই দায়িত্ব দেয়া হচ্ছে।
উল্লেখ্য, বৈশ্বিক করোনা ভাইরাসের ঝুঁকির মাঝে বিদেশ থেকে প্রায় সাড়ে পাচঁ হাজার লোক ফরিদপুরে আসে। এ কারণে ফরিদপুর রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে। ফরিদপুর মেডিকেল কলেজে করোনা টেষ্টের জন্য সাধারন মানুষ প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস