গণপরিহন বন্ধের সময়সীমা বাড়ল

করোনা পরিস্থতি মোকাবিলায় দেশব্যাপী ২৬ মার্চ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহণ বন্ধ করেছিল সরকার। তবে গণপরিবহন বন্ধের সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে কোন যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে বিশ্বব্যপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারনে ২৬ মার্চ থেকে দেশব্যাপী গণপরিবহণ বন্ধ ঘোষণা করে সরকার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর