পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে চা ও পানের দোকান খোলা রাখায় পঞ্চগড় বাজারে দুই দোকানদারকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড় সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের লেফটেন্যান্ট ইনজামামুল হক এর নেতৃত্বে পঞ্চগড় সদরের বিভিন্ন হাট-বাজারে এ তৎপরতা চালানাে হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ ইনজামামুল হক মাইকিং করে জানান, অযথা বাইরে ঘােরাফেরা না করে প্রয়ােজনীয় কেনাকাটা করে দ্রুত বাসায় চলে যান। নিত্য-প্রয়ােজনীয় দােকান-পাট ছাড়া অন্য কােন দােকান খােলা রাখা যাবেনা।
কেউ যদি সরকারী নির্দেশনা অমান্য করে বাজারে ঘােরাফেরা করে ও দােকানপাট খােলা রাখে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
বার্তা বাজার / ডাব্লিও.এস