সারাদেশে মরণব্যাধী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে স্ব স্ব ঘরে অবস্থান করা নিম্নবিত্ত শ্রমজীবি হতদরিদ্র দুস্থ মানুষকে যাতে কোনক্রমেই অনাহারে মৃত্যুবরণ করতে না হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে সারা দেশের ন্যায় সিংগাইর উপজেলাতেও নিম্নবিত্ত, শ্রমজীবি, হতদরিদ্র দুস্থ মানুষ যাতে খাদ্যের অভাবে অনাহারে না থাকে সে লক্ষ্যে সরকারি চাল-ডাল-আলু দরজায় দরজায় পৌঁছে দিতে ছুটছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তিনি হাট-ঘাট বেধে সকাল-সন্ধ্যা প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে নিজ হস্তে দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
উপজেলা সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অঘোষিত লকডাউনে থাকা দরিদ্র পরিবারের মাঝে সপ্তাহব্যাপী ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১টি সাবান বিরতণ কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে পৌরসভাসহ ১১ টি ইউনিয়নের মধ্যে জয়মন্টপ, সায়েস্তা, সদর, তালেবপুর, ধল্লা, বলধারা ইউনিয়নের প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এ ত্রান বিতরণকালে সহযোগীতা করেছেন সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর হোসেন, ওসি এলএসডি মোঃ আলমগীর কবির, পৌর মেয়র এ্যাড: খোরশেদ আলম ভূইয়া জয়, ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, ইঞ্জিঃ শাহাদৎ হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া প্রমূখ।
ত্রাণ সামগ্রী গ্রহিতা সায়েস্তা ইউনিয়নের সত্তরোর্ধ মন্ঠু কুমার আবেগাপ্লত কণ্ঠে বলেন, জায়গা-জমি,ঘর-বাড়ি কিছুই নাই, ভাড়া বাড়িতে থাকি। আমি ও আমার স্ত্রী কাজ করতে বাহিরে বের হতে পারিনা। ইউএনও আপার কাছ থেকে সরকারি এই খাদ্য সামগ্রী পেয়ে কিছু দিন চলতে পারবো।
ইউএনও রুনা লায়লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ত্রান সামগ্রী প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ কাজ চলমান রয়েছে। যাতে দরিদ্র কোন মানুষ অনাহারে না থাকে।
বার্তা বাজার / ডাব্লিও.এস