সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুপারী গাছ থেকে পড়ে সজিব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৪ এপ্রিল) দুপুরে তেতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত কিশোর সজিব তেতুলিয়া উপজেলার খালপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকার ইউসুফ আলীর বাড়ির পাশের সুপারী গাছে সুপারী পাড়তে গিয়ে হাত ফসকে পড়ে যায় সজিব। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম সময় সংবাদকে জানান,সুপারী গাছ থেকে পড়ে যাওয়ায় কিশোর সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোর সজিব মারা যায়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম সুপারী গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর