বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ নেই পাকিস্তানও। ইতিমধ্যে সে দেশে আক্রান্তের সংখ্যা ২৪০০ ছাড়িয়ে গিয়েছে। এছাড়া মারা গিয়েছেন অনেকেই। তবে এখনও পর্যন্ত জমায়েত বন্ধ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সে দেশের প্রশাসনকে। তবে ইতিমধ্যে ১২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা পঞ্জাবে ৯২০ জন। আর তার ঠিক পরেই রয়েছে সিন্ধু প্রদেশ। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৮৬ জন। তারপরে রয়েছে খাইবার পাখতুনখোয়া,বালুচিস্তান। পাক অধ্যুষিত কাশ্মীরেও অনেকে আক্রান্ত হয়েছে এই ঘাতক ভাইরাসে। তবে সে দেশের কিছু জায়গাতে আংশিক লকডাউনের ঘোষণা করেছিল প্রশাসন। তবে তার প্র থেকে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
এর আগে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি অরে জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জানানো হয়েছিল এক জায়গাতে বেশি মানুষজন থাকতে পারবেন না। প্রশাসনের তরফে জানানো হয়েছিল তিন থেকে পাচজনেই সময়ে শুক্রবারের প্রার্থনা তে যোগ দিতে পারবেন। তবে অনেক জায়গাতেই পাচ জনের বেশি মানুষকে একসঙ্গে দেখা গিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি