২৪ ঘন্টায় দেশে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তদের দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৮ জনে।

এছাড়াও নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার ফলে দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭০ জনে।

শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মারা যাওয়া দু্‌জনের মধ্যে ১ জনের বয়স ৯০ বছর ও আরেকজনের ৬৮ বছর। এদের মধ্যে একজন গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগী ও অন্যজন আগেই করোনা আক্রান্ত ছিলেন।

এছাড়াও মারা যাওয়া দুজনের মধ্যে ১ জন হৃদরোগে আক্রান্ত ছিলেন। অন্যজন স্ট্রোকের রোগী ছিলেন বলে জানানা আইইডিসিআর পরিচালক।

আইইডিসিআর পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্য থেকে আরও ৪ জন সুস্থ হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর