প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার। দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বিনা ফিতে তিন মাসের জন্য ইকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন শুরু করা হয়েছে। ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক এ সুযোগ দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংবাদমাধ্যম আবর নিউজের প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
আরব নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রবাসীদের ইকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ইকামা স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য নবায়ন শুরু হয়েছে। বেসরকরি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীরা এ সুযোগ সুবিধা পাবে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ৩৯ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস