একেই প্রতিবন্ধী, আবার জানেনা তার পরিচয়ও এমনই এক বাক প্রতিবন্ধী যুবককে ফেলে রেখে পালিয়েছে এক পাশান ইজি বাইক চালক। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে।
জানা যায়, শুক্রবার ( ৩ এপ্রিল ) রাত সাড়ে ৯ দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ায় একজন বাক প্রতিবন্ধী (১৮) যুবককে কোন এক ইজিবাইক চালক ফেলে রেখে পালিয়েছে।
গ্রামের এক প্রত্যক্ষদর্শীর সামনে যুবকটিকে গাড়ি থেকে নামিয়ে দিলেও ইজি বাইক চালককে তিনি চিনতে পারেননি। অসহায় এই যুবক তার পরিচয় জানাতে অক্ষম। এমতাবস্থায় গ্রামের সচেতন মহল বাক প্রতিবন্ধী এই অসহায় যুবকটির পরিচয় জানতে না পেরে বিপাকে পড়েছে।
পরবর্তীতে কুতুবপুর গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান বিশ্বাস যুবকটিকে নিজের হেফাজতে রাখেন। এছাড়াও যুবকটির সন্ধান কোনো ব্যক্তি জানলে উল্লেখ্য, মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ইউপি সদস্য ( ০১৭৫৪৪২০৫২৬ )।
বার্তা বাজার / ডাব্লিও.এস